শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

ঢাকা জেলার আশুলিয়ার ত্রাস বিল্লাল হোসেন ও ধামরাই থানাধীন ৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৩২k Time View  
  •                                      
                                   
                               

ঢাকা জেলার আশুলিয়ার ত্রাস বিল্লাল হোসেন ও ধামরাই থানাধীন ৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২

মোঃ শামীম আহমেদ:

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ সেকান্দার আলী অফিসার ও ফোর্স সহ অদ্য ০১/০৩/২৫ খ্রি. তারিখ বিগত আওয়ামীলীগ সরকারের দোসর, ডেন্ডাবর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য, আশুলিয়ার ত্রাস,মাদক সম্রাট এবং কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী ভূমিদস্যু মোঃ বিল্লাল হোসেন (৪৮), পিতা-মৃত মোসলেম উদ্দিন কন্ট্রাকটর, মাতা-রাশিদা বেগম, সাং-ডেন্ডাবর, নতুনপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ঢাকাকে গ্রেফতার করেন।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার নামে দেশের বিভিন্ন থানায় ০৮ টি মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তার মধ্যে একটি মাদক মামলায় সে যাবৎজীবন সাজাঁপ্রাপ্ত আসামী। এবং ধামরাই থানাধীন ৮ বোতল ফেন্সেডিল সহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ধামরাই থানাধীন বেলীশ্বর এলাকা হইতে আসামী ১। মোঃ সুমন হোসেন (৩২), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-শোলধন, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৮ বোতল ফেন্সেডিল সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ধামরাই থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102