শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা: মামলার আসামির সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে মেডিকেল টেকনোলজিস্টের নামে অপপ্রচার অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪২৯k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃত এম এ মালেক ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়া থানার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102