মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের ‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৫৭k Time View  
  •                                      
                                   
                               

গুলশান থানা প্রতিনিধি:

রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। শাকিল খন্দকার (২৪), ২। জুয়েল খন্দকার (৪৮) ও ৩। শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।

গুলশান থানা সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১:৫০ ঘটিকার দিকে গুলশান-২ এর রোড নং ৮১ এ অবস্থিত ৮/আই নং বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে কয়েক জনের একটি দল ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে তারা বাসাটিতে প্রবেশ করে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে। পরবর্তীতে ৯৯৯ এর কলের মাধ্যমে সংবাদ পেয়ে রাত ১২:৩০ ঘটিকার দিকে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উক্ত তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় উক্ত বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। সেই মূলত জনতাকে তথ্য দিয়েছে যে বাসাটিতে তল্লাশি চালালে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। তারা মূলত লুটপাটের উদ্দেশে উক্ত বাসায় প্রবেশ করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102