বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ব্যবসায়ীর মৃত্যু

মোঃ শামীম আহমেদ:
                                             
  •   Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৭k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

সাভারের আশুলিয়ায় একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের চাপাতির কোপে আহত স্বর্ণ ব্যবসায়ী দীলিপ দাশ হাসপাতালে মারা যান।

রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দীলিপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত দীলিপ দাশ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি নয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রাত ৯টার দিকে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দীলিপ দাস। এসময় চার/পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দীলিপকে এলোপাথাড়ি চাপাতি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজারের ঝাড়ুদার প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন, আমি ঘটনাস্থলে বাজার ঝাড়ু দিচ্ছিলাম। তখন দীলিপ দাশের দোকানে ক্রেতা ছিল। ক্রেতারা যাওয়ার পর দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী। এসময় তার স্ত্রী একটি ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়েছিল। পরে রাস্তা থেকে চারজন যুবক দোকানের সামনে এসে একটি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দীলিপ তাদের বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। দীলিপ দাশ আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার স্ত্রীর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবার একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।

দিলীপ দাশের স্ত্রী সরস্বতী দাস বলেন, আজ কয়েকজন ডাকাত প্রাইভেট কারে এসে স্বর্ণপট্টিতে হানা দেয়। এ সময় আমার স্বামী দোকানে থাকা ২০ ভরির মতো স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে দোকানের শাটার বন্ধ করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ডাকাতেরা পেছন থেকে এসে আমার স্বামীর হাতে থাকা স্বর্ণের ব্যাগ ধরে টান দেয়। তিনি বাধা দিলে ডাকাতেরা চাপাতি দিয়ে তার গালে, বুকে ও পিঠে কুপিয়ে আহত করে। এ সময় বাজারের মসজিদের মাইক থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পরে ডাকাতেরা ককটেল ফুটিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলে ৩-৪ জন ছিল। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ঘটনাস্থল ও আশপাশে ৭-৮ জন ছিল। ঘটনার পর ব্যবসায়ী ও এলাকার লোকজন দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন, চাপাতির আঘাতে দিলীপ দাশের ফুসফুস ও হৃদযন্ত্র কেটে গেছে। তার গালে ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, দীলিপ দাশ দোকানে তালা লাগানোর সময় চার ব্যক্তি এসে তাকে দুইবার ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102