রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান

মোঃ শামীম আহমেদ:
                                             
  •   Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৬১k Time View  
  •                                      
                                   
                               

 

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আজ ০৮ মার্চ ২০২৫, শনিবার সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। শিশুটির মাকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন।

ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবেন।

ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে।

শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে।

এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়।

পরে দলের নেতারা সব সময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমানকে। সব শেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলের কাছে আছিয়ার জন্য দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102