সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বহু মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী রাজনকে গুলি সহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৮৪k Time View  
  •                                      
                                   
                               

ঢাকা বানী ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজার সহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শরীফ খান ওরফে রাজনকে পিস্তলের গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) রাত ৯:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, রাজন তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার ৪র্থ তলার ফ্ল্যাটে মাদক সহ অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মো. শরীফ খান ওরফে রাজন কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে তেজগাঁও থানা ও শেরে বাংলানগর থানায় মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। পাশাপাশি রাজন তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102