সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ১৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে কাঠমিস্ত্রী ফখরুলকে হত্যাচেষ্টা, ১৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু একমঞ্চে গাইবেন জেমস ও রূপম যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর কাশিমপুরে ১০০০ লিটার ডিজেল তেল উদ্ধার ও ৪০ হাজার টাকা জরিমানা কাশিমপুরে অবৈধভাবে মজুদ রাখা ৫০০ লিটার ডিজেল তেল উদ্ধার ও জরিমানা হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান কাশিমপুরে অবৈধভাবে মজুদ রাখা ৫০০ লিটার ডিজেল তেল উদ্ধার ও জরিমানা হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট

বাসা থেকে ডেকে নিয়ে সাগরকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৭৬k Time View  
  •                                      
                                   
                               

 

সাভার প্রতিনিধি:

সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান হোসেন সাগর নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রং এর কাজ করতেন।

পুলিশ জানায়, রাতে পূর্ব শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেয় ৬/৭ জন যুবক। পরে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।এসময় তাদের ভিতরে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় সাগরকে ফেলে রেখে ওই যুবকেরা পালিয়ে যায়। এ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায় তার বন্ধুরা। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এব্যাপারে সাভার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102