মো: শামীম আহমেদ:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ২২/০৩/২৫ খ্রি. তারিখ ১৭.৫০ ঘটিকায় সাভার থানাধীন ফুলবাড়ীয়া শোভাপুরস্থ নগরচর এলাকা হইতে আসামী ১। মোঃ শামীম আহম্মেদ (৩৮), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ সাহিদা বেগম, সাং-রাজফুলবাড়ীয়া শোভাপুর নগরচর, থানা-সাভার, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তাহার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ