সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি নির্বাচনের আগে ঢাকায় আইনশৃঙ্খলা ‘চমৎকার’: ডিএমপি কমিশনার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া

জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিছিন্ন করে পুরোপুরি প্রস্তুত।

Coder Boss
                                             
  •   Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৩৪k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ দিন উলক্ষে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি স্মৃতিসৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়ছে রংতুলির আঁচড়। নানা রঙের বাহারি ফুলে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্ত্বর।

আগামী ২৬ মার্চ ভোর বেলা থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিবসটি পালন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস। এ সময় তাদের দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এরপর সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনৈতিক দল, বিদেশি কূটনৈতিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামাজিক সংগঠন সহ নানা শ্রেণি পেশার মানুষ শহিদ বেদিতে ফুল দিবেন। পরে স্মতিসৌধ প্রাঙ্গন সাধারণের জন্য খুলে দেয়া হবে।

এ বিষয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। শহিদদের প্রতি মানুষের ভালোবাসা ফুটে উঠবে শ্রদ্ধার মাধ্যমে।

ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘স্বাধীনতা দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102