বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা: মন্ত্রী এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

সাভার ও আশুলিয়ায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান, পুলিশের গাড়ি ভাংচুর,ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উপর হামলা।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৯k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:

ঈদকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে পুলিশের গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্দ হকাররা।

রোববার (২৩ মার্চ) বেলা সোয়া সাড়ে তিনটার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এঘটনা ঘটে।

ঈদকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, রপ্তানি, ভলিভদ্র, বাইপাইল সহ কয়েকটি পয়েন্টে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান বলিভদ্র বাজারে শুরু করার এক পর্যায়ে পুলিশের কাজে বাঁধা দিলে দুইজনকে আটক করে গাড়িতে উঠায় পুলিশ। পরে বিক্ষুব্দ জনতা পুলিশের গাড়ি থেকে ওই দুইজনকে টেনে নামিয়ে রাখে এবং পুলিশের একটি গাড়ি (ঢাকা মেট্রো ঠ ১৪-৩৪৩৫) ভাংচুর করে। পরে পুলিশ সহ সকল প্রশাসন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনূর কবির জানান, ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের ২২ টি জেলার গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করার জন্য মহাসড়কের পাশের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে শেষের দিকে বলিভদ্র বাজারে এলাকাতে কিছু দুষ্কৃতকারী তাদের দিকে তেরে আসে। তবে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। কে কে এর মধ্যে রয়েছে। কারণ যারা এসমস্ত অবৈধ চাঁদাবাজ রয়েছে বিশেষ করে যারা আইন-শৃঙ্খলা ঠিক মত দাড়াতে দিচ্ছে না, তাদের প্রতি বিশেষ ম্যাসেজ থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না, দ্রুতই তাদের দিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102