মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের ‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

আশুলিয়ার মহাসড়কে ফুটপাত উচ্ছেদে হামলা ও পুলিশের গাড়ি ভাংচুর, গ্রেপ্তার ৩

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৩৪k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ নুরুউদ্দিন, সাভার উপজেলা প্রতিনিধি :

মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সময় সরকারী কাজে বাঁধা প্রদান সহ পুলিশের গাড়ি ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহতের ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার সদর থানার মিস্ত্রী পাড়া মহল্লার মনির শেখের ছেলে ইমরান শেখ (২৬), গোপালগঞ্জ জেলার সদর থানার শিবপুর গ্রামের মো. কাজিম শেখের ছেলে জসিম (২০), একই জেলা ও থানার বনগ্রাম এলাকার আজিম শেখের ছেলে নয়ন শেখ (২১) ।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও ভোগান্তি কমাতে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক রবিবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভার উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখলকারী পাঁচ শতাধিক হকার সরকারী কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ রাতেই ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, সরকারী কাজে বাঁধা প্রদানসহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারী দুটি গাড়ী ভাংচুর করে ১০ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102