বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

তেজগাঁওয়ে যৌথ অভিযানে ১৮৮০ পিস ইয়াবা সহ চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেফতার

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৪৪k Time View  
  •                                      
                                   
                               

 

মোসম্মৎ: সুমী আক্তার, স্টাফ রিপোর্টার:

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ১ হাজার ৮৮০ পিস ইয়াবা সহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ নাজমুল (২২), মোঃ রবিউল ইসলাম আব্দুল্লাহ (২৩) ও মোঃ সাব্বির হোসেন (৩০)। রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার মৎস্য মার্কেট সংলগ্ন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে উক্ত তিন জনকে ইয়াবা সহ গ্রেফতার করে তেজগাঁও থানার একটি টহল টিম ও সেনাবাহিনীর তেজগাঁও ক্যাম্পের একটি টিম। এ সময় তাদের একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা সমূহের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৬৪ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃরা সহ পলাতক একজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত নাজমুল ও রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি করে মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102