রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৩৩k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

সাভার উপজেলার আশুলিয়ার মানিকগজ্ঞ পাড়ায় তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাদেক হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এ সময় তিনি বলেন,এক মাত্র কুরআন শিক্ষার মাধ্যমে দেশের দূরর্নীতি ও সকল প্রকার অপরাধ নিরাশন করা সম্ভব। ফলে এহকাল ও পরকালের কথা মাথায় রেখে আপনার সন্তানদের মাদ্রাসায় পাঠাতে হবে। এ সময় তিনি আরো বলেন,নৈতিকতা শিক্ষার একমাত্র স্থান হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠান থেকেই দ্বীনি শিক্ষা লাভ করতে হয়। এজন্য দ্বীন শিক্ষার প্রসারের জন্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোঃ শামীম আহমেদ।তিনি এ সময় বলেন,শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আলোর পথের সন্ধান দেওয়া এবং পৃথিবীকে আবিষ্কার করা। দ্বীন ছাড়া দুনিয়া কিংবা দুনিয়া ছাড়া দ্বীন পূর্ণতা পায় না। তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ও মসজিদে কুবার খতিব হাফেজ মাওলানা সাদেক হোসাইন দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। তিনি বলেন, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসায় আধুনিক পদ্ধতিতে বাংলা,ইংরেজী,আরবী সহ কোরআনের হাফেজ তৈরীর একটি আদর্শ প্রতিষ্ঠান । এখান থেকে অনেক হাফেজ তৈরী হয়েছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে শতাধিক কুরআনের হাফেজী শিক্ষার্থী রয়েছে। এক মাত্র আমরাই স্বল্প মুল্যে সহি ভাবে কোরআনের হাফেজ তৈরী করে থাকি। সবশেষে অত্র মাদ্রাসার শিক্ষক ও সকল শিক্ষার্থী এক সাথে ইফতার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102