শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান সৎ নেতৃত্বই পারে দেশের ভাগ্য পাল্টাতে: ডা. শফিকুর রহমান আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: ১২.৫ টন রড উদ্ধার, গ্রেফতার ৪। ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা ঢাকা-১৯: জিরাবোতে ডা. সালাউদ্দিন বাবুর নির্বাচনী গণসংযোগ ও মিছিল ‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০ পিস ইয়াবা ও ১৬ হাজার টাকা উদ্ধার র‍্যাবের অভিযানে মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন মোঃ সিরাজুল ইসলাম সরকার।

Coder Boss
                                             
  •   Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৩৯k Time View  
  •                                      
                                   
                               

 

আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঢাকা জেলার সাভার-আশুলিয়া,ধামরাই বাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সিরাজুল ইসলাম সরকার, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন (বামাফা) সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় কমিটি।

তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।

ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশী,ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।

দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, “ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102