মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু ঘুষের টাকা কম দেওয়াই গ্রাহকের মুখে জুতা নিক্ষেপ বিদ্যুৎ অফিসের কম্পিউটার অপারেটর অর্পণা সরকারের। গণতান্ত্রিক সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার দাবি ডিআরইউ’র হবিগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে বিপর্যয়ের শঙ্কা: পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ৩০০ একর প্লাবিত এবার পরীক্ষায় নকল হবে না: শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা সাড়ে ৫ বছর ধরে হামের টিকার ক্যাম্পেইন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩০৩k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সাভার,আশুলিয়া,ধামরাই বাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন মুন্সী।

তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।

দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, “ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102