শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান

পৃথক অভিযানে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫২৫k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী আন্দোলন দমন সহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতারকৃতরা হলো- ১। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), ২। উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও ৩। আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:২৫ ঘটিকায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল আজ রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102