মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

প্রবাসে ব্যস্ততার মাঝেও ১০০ নাটক প্রযোজনা

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৫৬২k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

পরিবার নিয়ে আমেরিকায় থেকেও মাতৃভূমির প্রাকৃতিক লিলা ভূমির দৃশ্যায়নে নাটক প্রযোজনায় পিছিয়ে নেই প্রযোজক মো: বোরহান উদ্দিন। সেখানে থেকে একের পর এক নাটক প্রযোজনা করে যাচ্ছেন এই প্রযোজক। পর্যায়েক্রমে এপর্যন্ত ১০০ নাটক প্রযোজনা করেছেন তিনি। এসব নাটকগুলো দর্শকদের মাঝে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। ইচ্ছা ও মনোবল আর চেষ্টা থাকলেই অসাধ্যকে সাধ্য করা যায় বলে মনে করেন তিনি।

শুক্রবার দুপুরে মুঠোফোনে তাঁর সাথে কথা হলে তিনি এসব বিষয়ে ব্যক্ত করেন।

বোরহান উদ্দিন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রাখাল গাছি চাঁদপাড়া গ্রামের মো: সুলতান আলীর ছোট ছেলে।
তাঁর নিজস্ব প্রতিষ্ঠান “রাদ মাল্টিমিডিয়া” এবং রাদ ড্রামা এর ব্যানারে নির্মিত নাটকের মধ্যে হ্রদ মাঝারে, ঈদের জামা, সাধারণ মেয়ে, ময়মনসিংহের ময়ুরী, জোরা বৌ’র সংসার, সংসারের বন্ধন, ডিবোর্সি বোনের সংসার ও খোদার পরে মা সহ ১০০টি নাটক প্রযোজনা করেছেন তিনি।

কৈশোর থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দোলা দেয় তাঁর হৃদয়ের মনিকোঠায়। এরই ধারাবাহিকতায় এই খ্যাতিমান প্রযোজক তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই গ্রাম থেকে পাড়ি জমান ঢাকায়। সেখানে এসে অভিনয়ের জন্য বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করেও তাঁর অভিনেতা হওয়ার সেই স্বপ্ন বিফলে যায়। তবে তিনি হাল ছেড়ে দেননি। শেষে হলেন একজন সফল প্রযোজক।

অভিনেতা না হয়ে প্রযোজক হলেন এমন প্রশ্নের জবাবে বোরহান উদ্দিন বলেন, আমার স্বপ্ন ছিলো একজন ভালোমানের অভিনেতা হওয়ার। কিন্তুু আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। অনেকে নতুনদের সুযোগ দিতে চাননা। সেই জায়গা থেকে মনে তৃপ্তি পেতেই আমি নতুনদের জায়গা করে দিতেই প্রয়োজনার কাজ শুরু করি। এপর্যন্ত আমি ১০০টি নাটক প্রযোজনা করেছি এবং নতুনদের কাজের সুযোগ করে দিয়েছি।

তিনি আরও বলেন, মিডিয়া কোনো খারাপ জায়গা নয়, বরং সুষ্ঠ এবং সামাজিক কাজ দিয়ে এখানেও ব্যাবসা করে টিকে থাকা সম্ভব। আমি চাই অন্যান্য সবাই যেনো মিডিয়ার প্রতি উৎসাহিত হয় এবং বাংলা ইন্ড্রাস্টিকে আরো ভালোর পথে এগিয়ে নিতে সহযোগিতা করেন।

পরিবার নিয়ে আমেরিকায় থেকেও কিভাবে এতগুলো নাটক প্রযোজনা করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটুতো কষ্ট হয়েছে তবে আমি প্রথমেতো বলেছি ইচ্ছা থাকলে উপায় হয়, তাই সেই জায়গা থেকেই আমি ১০০ নাটক প্রযোজনা করেছি।

শেষে এই প্রযোজক বলেন, আমি বরাবরই চাই আমার নাটকের মাধ্যমে দর্শকরা সচেতন হউক। সামনে দর্শকদের ভিন্নধর্মী আরো ভালো ভালো নাটক উপহার দেওয়ারও আশাবাদ ব্যাক্ত করেন প্রযোজক বোরহান উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102