মোঃ আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুর মহানগরীর বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ অনুমান রাত ২১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায়, গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অশোক কুমার চৌহান এর নেতৃত্বে ডিবির একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্পের যৌথ উদ্যোগে তাজহাট থানাধীন মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক পরিবহনের বিভিন্ন দূরপাল্লার বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ০৬ জন চাঁদাবাজকে আটক করা হয় এবং আশিষ কুমার চক্রবর্তীর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ২,১০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১। মোঃ মোখলেছুর রহমান (৪৬)
২। মোঃ ফরিদ খান মিঠু (৫৪)
৩। মোঃ শামীম হোসেন (৪৮)
৪। আশিষ কুমার চক্রবর্তী (৫৪)
৫। মোঃ আনোয়ার হোসেন (৪৬)
৬। দীপক সরকার (৪৮)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ