মো: কবির হোসাইন পলাশ সিকদার,স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভার ইউনিয়ন ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাভারের চাপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাভার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতা কর্মীরা দলীয় নেতা কর্মী নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন সিকদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো: মাহফুজ ইকবাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: ইসমাইল হাবিব, মো: সানোয়ার হোসাইন, আলহাজ্ব মাদবর, সাভার বিশ্ব বিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আহম্মেদ ফয়সাল, ছাত্রদল নেতা রহমান হোসাইন রকি, মো: রাশেদুল ইসলাম ভুঁইয়া, মো: নাইম ও মো: শাকিল সহ আরও অনেকে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম। সম্পাদক: মোঃ শামীম আহমেদ। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪। ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ