মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

সাভারে গাঁজা ও হিরোইন সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Coder Boss
                                             
  •   Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৭১k Time View  
  •                                      
                                   
                               
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

 

সাভার (ঢাকা) প্রতিনিধি:

১৪ জুন ২০২৫ ইং ঢাকার উপকণ্ঠ সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইন সহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল থেকে পৃথক সময়ে চালানো এই অভিযানে বড়দেশী গ্রামের দুই বাসিন্দাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমিন বাজারের বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে প্রথমে পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল গফুর মোল্লার মেয়ে এবং দীর্ঘদিন ধরে বৈশারটেক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

পরবর্তীতে একই দিনে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একশ’ পুড়িয়া (মোট ১০ গ্রাম) হিরোইন সহ কবির হোসেন (৩৮) নামের আরেকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি বড়দেশী পশ্চিম পাড়ার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত ভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।

এমন অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102