শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোরদার ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ উৎকন্ঠায় পরিবার টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব: এক পক্ষের অভিযোগ নিলেও অপর পক্ষেরটি নেয়নি পুলিশ ঢাকা ১৯ এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

Coder Boss
                                             
  •   Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৪২k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস, থানকাপড় উদ্ধার সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- সোহেল (২৮)। তার বাড়ি কুমিল্লার বড়ুরার অর্জুনতলায়।

শুক্রবার (১৩ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-রমনা বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি রমনা বিভাগ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং সোহেল নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১২০৭ টি শাড়ি, ১২৮৮ টি থ্রি-পিস, ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লক্ষ ২৩ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102