সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় মাদ্রাসার এসেট ম্যানেজার জাকির হোসেনের উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৮০k Time View  
  •                                      
                                   
                               

 

সাভার ও ধামরাই প্রতিনিধি।

ঢাকার সাভারের আশুলিয়ার দারুল ইহসান ট্রাস্ট মাদ্রাসার গেট ও ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে মাদ্রাসার এসেট ম্যানেজার জাকির হোসেনের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

রোববার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় মাদ্রাসা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করে জানানো হয়, স্থানীয় স্বপন ও রিপনের নেতৃত্বে শনিবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মাদ্রাসায় হামলা চালিয়ে মাদ্রাসার অ্যাসেট ম্যানেজার জাকির হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে। এছাড়াও হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আসামিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানানো হয়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দারুল ইহসান ট্রাস্ট মাদ্রাসার প্রধান উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, আহত ঢাকা জেলা তাতীদলের সভাপতি জাকির হোসেন ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102