বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা হতে হেরোইনসহ মাদক সম্রাট মোঃ জালাল (২৪) কে আটক করেছে র‌্যাব-৪

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৩৫k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯শ্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৬ জুন ২০২৫ তারিখ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২(বাইশ) গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট মোঃ জালাল(২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল(২৪), পিতা- মোঃ জামাল, মাতা- মৃত- চায়না বেগম, সাং- ফুলকার চর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, এ/পি- সাং- মমতাজ ভিলা, বাড়ি নং- ৬০, রোড নং- ০৮, সেকশন-১২ মিরপুর থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে ঢাকা মহানগরীর পল্লবী থানাসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102