রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

মাওলানা রফি উদ্দিন আহমাদের জানাযা সম্পন্ন।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৬৫k Time View  
  •                                      
                                   
                               
  1. নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, বৃহত্তর ফরিদপুর ও নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা রফি উদ্দিন আহমাদের জানাযা ৬ জুলাই রবিবার বাদ আসর কেন্দ্রীয় অফিস সংলগ্ন চাঁন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবু নাসের মোঃ আব্দুজ্জাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য  আবদুর রব ও অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানি, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. হেলাল উদ্দিন, নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আবদুস সাত্তার, মরহুমের এক পুত্র, এক মেয়ের জামাই সহ অন্য অন্য নেতাকর্মী ও এলাকার মুরব্বিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102