মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

বাস্কেটবল লিগ ২০২৫ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টীম

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৯৬k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি: 

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টীম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল ১৭.০০ ঘটিকায় সোহারাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর-১০, ঢাকায় ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে আকর্ষণীয় বাস্কেটবল ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ও বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা এর উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশণ কর্তৃক আয়োজিত ১ম বিভাগ বাস্কেটবল লিগ ২০২৫ এ অংশগ্রহনকারী দল গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পুলিশ বাস্কেটবল টীম, ধুমকেতু বাস্কেটবল টীম, বকসীবাজার বাস্কেটবল টীম ও জোসেফাইট বাস্কেটবল টীম।

উল্লেখ্য, সর্বশেষ অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্রীড়া দলটি ২য় বিভাগ জাতীয় বাস্কেটবল লীগে “অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102