মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

ব্যক্তিগত উদ্যোগে ধামরাইয়ে রাস্তা বাঁধাইয়ের কাজ করলেন নাজমুল হাসান অভি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৯k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি: 

মানুষের ভোগান্তি লাঘবে ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার কাজ করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক- নাজমুল হাসান অভি।

দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এই পরিস্থিতি দেখে তিনি নিজেই ইট-খোয়া, বালুসহ প্রয়োজনীয় উপকরণ এনে স্থানীয় কিছু যুবকদের সহযোগিতায় সংস্কার কাজ শুরু করেন। এতে পথচারী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করায় নাজমুল হাসান অভিকে ধন্যবাদ জানান তাঁরা।

নাজমুল হাসান অভি বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাদের কষ্ট দেখে আমি বসে থাকতে পারিনি। নিজে দাঁড়িয়ে থেকে সংস্কারের কাজ করেছি। এটি আমার দায়িত্ব মনে করেছি।”

এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102