মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় বের হওয়া সেই শিশুটি আর নেই ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল

আশুলিয়ায় মাদক কারবারি ও হত্যা মামলার আসামি শরিফুল মোল্লা গ্রেফতার।

Coder Boss
                                             
  •   Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৬৭k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি: 

সাভারের আশুলিয়ায় মাদক কারবারি ও ছাত্র- জনতা হত্যা মামলার পলাতক আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করে মানুষ হত্যা করে, সে ‘ছাএ জনতা হত্যা’ মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি এবং ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে এবং আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এস আই মাসুদ আল মামুন সহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে এই কুখ্যাত মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102