সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮: দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মাদক উদ্ধার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৩k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:

ঢাকার উপশহর আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০টিরও বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার সকাল থেকে জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি এবং আশুলিয়ার জামগড়া এলাকার অবৈধ জুয়া লটারির জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক।

ওসি মো. আব্দুল হান্নান বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, এসব অভিযুক্ত ব্যক্তিদের দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ছিল। তাদের গ্রেপ্তারে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102