মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভায় বক্তারা জুলাই ঘোষণাপত্রে ইসলাম পন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে অবিলম্বে সংশোধনের দাবী

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৩k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি। এতে মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।

ঘোষণাপত্রে ৭১,৭৫ ও ৯০ এর আন্দোলন সংগ্রামের কথা থাকলেও অত্যন্ত পরিকল্পিত ভাবে ১৯৪৭-এর বিপ্লবী অধ্যায়,পিলখানা ট্র্যাজেডি ও ২০১৩-এর শাপলা চত্বর গণহত্যা, ২০২১ সালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন মত ঐতিহাসিক ঘটনা গুলোকে বাদ দেওয়া হয়েছে।যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।

আলেম সমাজ,মাদরাসার ছাত্র,ইসলামি দল ও বিভিন্ন দেশে
প্রবাসীদের আন্দোলনের অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ফলে এ ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের জোর দাবী জনাই।জুলাই ঘোষণাপত্র পর্যালোচনা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার এক বৈঠক আজ ৬ আগস্ট বুধবার বার্মিংহামের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, ব্যারিষ্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান,মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান রহমান, প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102