সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দোসাইদে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৭২k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি: 

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আঞ্জু এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় আজ ৮ জুলাই শুক্রবার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে ঐতিহ্যবাহী দোসাইদ বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাবেল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজর আলী মন্টু, আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, কুমকুমারীর বাবুল আহমেদ, তারেকুল ইসলাম, আশুলিয়া মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কাদের ও কাজী নজরুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফুটবল প্রীতি ম্যাচের অনুষ্ঠান সঞ্চালনায় ও খেলার ধারাবিবরণী ছিলেন ইয়াকুব আলী মিন্টু ও হুমায়ুন খান।

খেলা পরিচালনা করেন দোসাইদ একে স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ শরীফ হোসেন।

খেলায় ৩/১ গোলে বিজয় লাভ করে অবিবাহিত ফুটবল টিম।
খেলা শেষে আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আমজাদ হোসেন এর পক্ষ থেকে খেলোয়াড়দের মেডেল পুরস্কার ও আঞ্জু এন্টারপ্রাইজের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে আকর্ষণী ট্রফি প্রদান করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102