মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা এসময় বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে প্রকশ্যে দিবালোকে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে জবাই করে হত্যা করা হয়। সাংবাদিকরা কেন এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে প্রশ্ন রেখে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও সাংবাদিকরা নিরাপদ নয়। সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যলতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।
এছাড়া সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে। কিন্তু এই কমিশন সাংবাদিকদের নিরাপত্তায় বা সাংবাদিকদের সুরক্ষায় দৃশ্যমান কোন কিছু করেছে কি? সাংবাদিকরা কেন হত্যার শিকার হবে? কেন নির্যাতনের শিকার হবে? প্রশাসন কেন নিশ্চুপ থাকে? তাই অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যা সহ সকল হত্যাকান্ডের বিচারকার্য দ্রুত শেষ করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান বক্তারা।
আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু, অপু ওহাব,প্রতিষ্ঠাতা সাধারন সম্পদক লাইজু আহম্মেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা, কোষাধ্যক্ষ তুহিন আহামেদ, দৈনিক খোলা চোখ পএিকার স্টাফ রিপোর্টার,ঢাকা বিভাগের মোঃ শামীম আহমেদ, দপ্তর সম্পাদক শফি মাহামুদ, প্রচার সম্পাদক আল মামুন,আরটিভির ওমর ফারুক,দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান,মাই টিভির আনোয়ার হোসেন,দৈনিক ডেসটিনির মামুন মোল্লা,বিডি২৪লাইভ ডটকমের মো.শাকিল শেখ সহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ