শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা: মামলার আসামির সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে মেডিকেল টেকনোলজিস্টের নামে অপপ্রচার অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

নিকলীতে ৩৬ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি গ্রেফতার

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৮k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ আলমগীর হোসেন, নিকলী (কিশোরগঞ্জ)

নিকলীতে ৩৬ কেজি গাঁজা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (গতকাল) বিকেল ৩টার দিকে নিকলী থানার একটি বিশেষ টিম চামড়া বন্দরের দিকে গাঁজা পাচারের সময় নৌকায় থাকা তিনজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১) আরিফ (৩২), পিতা মৃত শুককুর, গ্রাম আলিমচর মনি, ৮নং ওয়ার্ড, বিষ্ণপুর ইউপি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২) ইউসুফ (৩৮), পিতা মৃত দুলাল মিয়া, গ্রাম আতকা পড়া মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
৩) হিরণ এলাইচ পরাণ (৩৫), পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

অভিযানে নেতৃত্ব দেন নিকলী থানার এসআই মোঃ আমজাদ হোসেন ও এসআই নইমুল ইসলাম মোস্তাক।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102