শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পিরোজপুরের চাইনিজ পন্য সরবরাহকারী প্রতিষ্ঠান টিয়েন্সের ৫ জনকে কারাদন্ড

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪k Time View  
  •                                      
                                   
                               

 

মো: নাজমুল হোসেন,
পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় চাইনিজ পন্য সরবরাহকারী প্রতিষ্ঠান টিয়েন্সে এর অবৈধভাবে পন্য বিক্রি ও অনুমোদন বিহীন ভেষজ ঔষধ ও পন্য বিক্রি সার্টিফিকেট বিহীন চিকিৎসা প্রদানের অভিযোগে ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন এর আদালত এ আদেশ দেন। এদের মধ্যে ৪ জনকে ১ মাসের কারাদন্ড ও ২শত টাকা জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ২শত টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত ৫ জন বিভিন্ন এলাকায় তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ওসমান গনি (৩০) সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাবুর আলী মোড়ল এর পুত্র, রুমান হোসেন (২১) খুলনার নিরালা ৭ এর বাবুল হোসেন এর পুত্র, ওয়ালিদ(২৩) খুলনার দাকোপ এলাকার আলী হাসান এর পুত্র, ওয়াহিদুল ইসলাম (৪২) পিরোজপুরের পাড়েরহাট এলাকার নবাব চাঁন হাওলাদারের পুত্র এবং ফারুখ সেখ(৬৭) পিরোজপুরের কুমারখালী এলাকার আ: লতিফ সেখ এর পুত্র।

ডিবি পুলিশের এএসআই মো: খায়রুল হাসান জানান, ডিবি পুলিশ এর একটি টিম শহরের কাপুড়িয়া পট্টি ব্রাক ব্যাংকের ৫ম তলায় টিয়েন্স এর অফিস কার্যালয়ে অবৈধ পন্য বিক্রি ও অনুমোদনহীন পন্য ও ঔষধ বিক্রির অভিযোগে অভিযানে যায়। এ সময় একজন ফিজিও থ্রাফিষ্ট চিকিৎক পরিচয়ে রোগীদের সেবা দেয়ার সময়ে হাতেনাতে ধরে ফেলেন। চা্ইনিজ পন্য সরবরাহকারী প্রতিষ্ঠান টিয়েন্সে কতৃপক্ষ ৩ থেকে ৪ মাস ধরে টিম ওয়াকিং সিস্টেমের মাধ্যমে ডিরেক্ট সিলিং মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন প্রডাক্ট তাদের এজেন্টদের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এলাকার সাধারণ রোগীদের থেকে চিকিৎসার ফিজিও থ্রাফির নামে টাকা হাতিয়ে নিচ্ছিলো।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন জানান অবৈধ ভাবে পন্য বিক্রি ও অনুমোদন বিহীন ভেষজ ঔষধ ও পন্য বিক্রি সার্টিফিকেট বিহীন চিকিৎসা প্রদানের অভিযোগে ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ২ শত টাকা করে জরিমান এবং ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102