মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল ধামরাইয়ে জামাতাকে পিটিয়ে হত্যা: শ্বশুরবাড়ির ৫ সদস্য আটক

ভোট গণনা করতে এসে সহকারী অধ্যাপকের মৃত্যু

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে সিনেটে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, ম্যাডাম জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ সকাল ৮ টার দিকে তিনি ‘ভোট গণনার কাজে ম্যাডাম এখানে এসেছিলেন। এরপর তিনি হঠাৎ অচেনা হয়ে পড়লে তাঁকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকালে ম্যাডামকে হাসপাতালে আনা হয়, কিন্তু তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দেওয়ার সুযোগ পান নি। তার আগেই তিনি মারা যান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102