মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

নাটোর সদরে সেনা অভিযানে ২ লাখ ৩৬ হাজার টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস।

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯k Time View  
  •                                      
                                   
                               

 

বিপ্লব তালুকদার, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোর সদরের ভদ্রার বিল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার ঝাঠিয়ান ও জয়নগর গ্রামে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

অভিযানে মোট ৫৯টি চায়না দুয়ারী জাল উদ্ধার হয়। প্রতিটি জালের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার টাকা হিসেবে বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা। পরে উদ্ধার করা সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় ক্ষতিকর এই জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মিয়া উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম নিয়মিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102