বিশেষ প্রতিনিধি:
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান এর তত্বাবধানে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) আল আমিন হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনাকালে ইং- ১৬/০৯/২০২৫ খ্রিঃ বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন ৪নং নোয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামাস্থ ফুলতলা বাজার হতে শীর্ষ সন্ত্রাসী মোঃ ইমলাক হোসেন মোল্যা (৩০) কে ০১ (এক) টি ওয়ান শুটারগান এবং ০৪ রাউন্ড কার্তুজ সহ আটক করে। আটককৃত আসামীর পিসি/পিআর যাচাই কালে দেখা যায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, খুন, অস্ত্র, বিস্ফোরক সহ সর্বমোট ১৩ (তের) টি মামলা আছে।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। নামঃ- মোঃ ইমলাক হোসেন মোল্যা (৩০) পিতা-মোঃ আলতাফ হোসেন মোল্যা সাং-শালিয়াট, ৪নং নোয়াপাড়া ইউনিয়ন থানা-কোতয়ালী জেলা-যশোর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০।খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত।মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ