বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করেছেন দলের নেতা কর্মীরা। শুক্রবার দুপুর ৩ টায় দোশাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এই জনসভার আয়োজন করেছেন আশুলিয়া থানা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিতিদের মাঝে ৩১ দফা পড়ে শুনান, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির এর সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, স্বেচ্ছাসেবক দলের থানা কমিটির আহবায়ক জিল্লুর রহমান,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার।


এসময় যুবদল নেতা জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এছাড়া কৃষক দলের থানা কমিটির সভাপতি প্রার্থী আবুল হুসাইন মুন্সি, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হাজী এম এ কালাম মাদবর,
স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন পাঠান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন এর নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, জিয়া মঞ্চের থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির, থানা ছাত্র দল নেতা আলহাজ্ব মাদবর, যুবদল নেতা মোস্তফা, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102