রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী

বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮k Time View  
  •                                      
                                   
                               

 

বিশেষ প্রতিনিধি: 

টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ-এর জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর রাত ০৮:০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে শহিদ শামীম আহমেদ-এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। প্রয়াত ফায়ারফাইটারের বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা শামীম-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়ার আবেদন জানান।

বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

জানাজা শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ শামীম আহমেদ’র লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটির উদ্দেশে যাত্রা শুরু করে। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবে প্রয়াত ফায়ার ফাইটার শামীম আহমেদ’র মরদেহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102