শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শারদীয় দুর্গা পুজা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি:, বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় রেজাউল করিম মল্লিক ডিআইজি ঢাকা রেঞ্জ এর সভাপতিত্বে আসন্ন (২৮ সেপ্টেম্বর – ০২ অক্টোবর) দূর্গা পূজা-২০২৫ উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক ভার্চুয়াল মতবিনিময় সভা ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ঢাকা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পূজা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ডিআইজি আসন্ন দূর্গা পূজার বিভিন্ন মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ সিদ্দিকুর রহমানসহ ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও ঢাকা রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে সভায় যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102