বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

মালয়েশিয়ার ৬৮-তম জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে মালয়েশিয়ার ৬৮-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ার মান্যবর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা মান্যবর হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওছমানের নিকট হস্তান্তর করেন মুবারক হোসাইন ও প্রফেসর ডঃ মাহমুদুল হাসান। এ সময় মান্যবর হাইকমিশনার সম্মানিত আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল মালয়েশিয়া সরকারের দীর্ঘস্থায়িত্ব, জনগণের সুখ-সমৃদ্ধি এবং বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102