রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Coder Boss
                                             
  •   Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৫k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

১ অক্টোবর বুধবার, দুপুর ১২ টায় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

মি. এ্যাম্বাসডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-ব্রাজিলের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102