বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান 

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১২k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:

শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ মঙ্গলবার (৩০/০৯/২৫ ইং) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপি সহ-সভাপতি বাসেদ দেওয়ানসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় ঢাকা ১৯ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ সকল হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে সহযোগিতা করবেন। এ সময় আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ান বলেন, আমি এই এলাকার সন্তান। আমি আজকে আপনাদের মাঝে এলাকার সন্তান হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে এসেছি। একমাত্র বিএনপি সরকার গঠন করলে আমরা সকলে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এছাড়াও সাভার ও আশুলিয়ার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102