শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক ১ জন গ্রেফতার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ মুনসুর আলী, স্টাফ রিপোর্টার:

আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং নামে এক ভারতীয় নাগরিককে উত্তরা এলাকায় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে রোববার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর সাথে আরো ২ জন চক্র আছে বাংলাদেশে ওই দুই জনের আটকের ব্যাপারে চেষ্টায় আছে প্রশাসন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিং আরও কয়েক জন পরিকল্পিত ভাবে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০–১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণখান থানার আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102