বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫০k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৬ নং ওয়ার্ড বেরুন মানিকগঞ্জ পাড়া, কামরুলের মোড়, কাঁঠাল তলা, চিএশাইল, শাপলা বিল্ডিং, হাকিম মার্কেট, হাজী ইউনুস আলী স্কুল এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। এর আগেও জনসাধারনকে ৩১ দফা সম্পর্কে সচেতন করতে কয়েক বার এই লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু হাতকে শক্তিশালী করতে
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, দেশনেএী সাংস্কৃতিক পরিষদ আশুলিয়া থানার সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবরের নেতৃত্বে ৬ নং ওয়ার্ডের বাসা বাড়িতে ও বিভিন্ন দোকানে দোকানে রাস্তার আশে পাশে বাজারে ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ লোকমান হোসেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি,মোঃ ঈমান উদ্দিন বিএনপি নেতা, মোঃ নাজির উদ্দিন সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি, রিনা আক্তার সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন মহিলা দল, মোঃ রবিউল ইসলাম সভাপতি ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দল, এম কে বুলবুল মাদবর আশুলিয়া থানা যুবদল,মোঃ কামরুল মাদবর ইয়ারপুর ইউনিয়ন ছাএদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান। নির্বাচন আগ মূহুর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আরও জানান। তিনি আরও বলেন আমি কথা দিচ্ছি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এমপি হলে ৬ নং ওয়ার্ড একটা মডেল ওয়ার্ড হিসেবে আপনাদের সকলের কাছে উপহার দিবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আগেও আপনাদের পাশে সব সময় ছিলাম আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102