শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকেও জখম

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২০৩k Time View  
  •                                      
                                   
                               

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম তাওসিফ রহমান সুমন (১৮)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন।

আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলেন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102