সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিল্লিতে খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক; ঢাকায় সফরের আমন্ত্রণ

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৭k Time View  
  •                                      
                                   
                               

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ–স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে রয়েছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা হয়।গত বছরের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি দ্বিতীয় ভারত সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102