রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে: আইন উপদেষ্টা

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৪k Time View  
  •                                      
                                   
                               

আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এর আগে, ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বয় রেখে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের কোনো বাধা সৃষ্টি হবে না, এবং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের জন্য প্রয়োজনীয় আইন সময়মতো প্রণয়ন করা হবে।”

গণভোটের দিন ভোটাররা চারটি বিষয়ে একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102