রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

দেশের বাজারে সোনার দামে নতুন করে পতন

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৪৩k Time View  
  •                                      
                                   
                               

দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টা পরই দেশের বাজারে সোনার মূল্য আবার কমানো হয়েছে। সবচেয়ে উন্নত মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) কমানো হয়েছে ১ হাজার ৩৫৩ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বাজুস জানিয়েছে, নতুন মূল্য আগামী শুক্রবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–এর সভায় সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৩৫৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়। ২১ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৩০৭ টাকা, নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনার ভরিতে উল্টো ৯৪৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

যদিও সোনার দামে পরিবর্তন এসেছে, রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ২২ ক্যারেটের ভরি প্রতি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা; ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা; ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি প্রতি দাম নির্ধারিত হয়েছে ২ হাজার ৬০১ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102