সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৭k Time View  
  •                                      
                                   
                               

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102