বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

হাসিনার আপিল করার সুযোগ রয়েছে: অ্যাটর্নি জেনারেল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩১k Time View  
  •                                      
                                   
                               

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিদের—এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে এক মতবিনিময় সভা শেষে তিনি বলেন, সব তথ্য-প্রমাণের ভিত্তিতেই বিচার হয়েছে। আসামিপক্ষ স্বাভাবিকভাবেই দাবি করবে বিচার সঠিক হয়নি, তবে তাদের আইনগতভাবে আপিলের অধিকার রয়েছে।স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে অজ্ঞতার কারণে এমন বক্তব্য এসেছে।

রায় বাস্তবায়নে সরকারের যে প্রক্রিয়া আছে, তা অনুসারেই অগ্রসর হবে সরকার। প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের দফতর মতামত দেবে।তিনি আরও বলেন, জুলাই গণহত্যা মামলার যে প্রমাণ পাওয়া গেছে, তা যে কোনো আদালত দোষীদের বিরুদ্ধে যথেষ্ট মনে করবে। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মুখ্য নন; মাত্র ২০ দিনে ১৪শ’র বেশি মানুষকে গুলি করে হত্যার ঘটনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102